TechHat ইউটিলিটি হাব

টুলস
০ অক্ষর • ০ শব্দ
০ অক্ষর • ০ শব্দ

সাধারণ প্রশ্ন

মোবাইল বা অন্য ডিভাইসে বিজয় (SutonnyMJ) লেখা কীভাবে সঠিক দেখায়?

এই কনভার্টারে SutonnyMJ ওয়েব ফন্ট সংযুক্ত করা আছে, তাই আপনার ফোন বা কম্পিউটারে ফন্টটি ইনস্টল না থাকলেও এখানে বিজয় লেখা বাংলাতেই পরিষ্কার দেখাবে। তবে MS Word বা অন্য সফটওয়্যারে পেস্ট করার জন্য “Word-এর জন্য কপি” ব্যবহার করুন এবং সেই ডিভাইসে SutonnyMJ ফন্ট ইনস্টল রাখুন।

ফাইলে ইংরেজি লেখাও কি বদলে যাবে?

না। “শুধু বিজয় ফন্টের লেখা” অপশনে কেবল SutonnyMJ বা অন্য MJ ফন্টে লেখা অংশ রূপান্তর হয়। কোনো বিজয় ফন্ট না পেলে লেখার ধরন দেখে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

রূপান্তরের পর লেখা ছোট/বোল্ড হারিয়ে যায় — এখানে কি হবে?

না। Office-এ বাংলা ইউনিকোড “কমপ্লেক্স স্ক্রিপ্ট” হিসেবে আলাদা সাইজ ও বোল্ড সেটিং ব্যবহার করে। এই কনভার্টার সেগুলো মিলিয়ে দেয়, তাই সাইজ, বোল্ড, ইটালিক ঠিক থাকে।

ভয়েস টাইপ কীভাবে কাজ করে?

“ভয়েস টাইপ” বাটনে (বা Alt+V) চাপ দিয়ে মাইক্রোফোনের অনুমতি দিন এবং বাংলায় বা ইংরেজিতে কথা বলুন। আপনার কথা তাৎক্ষণিক ইউনিকোড ও বিজয় (SutonnyMJ) দুই ফরম্যাটেই রূপান্তর হবে। কথা বলার সময় “পূর্ণচ্ছেদ”, “প্রশ্নবোধক চিহ্ন”, “নতুন লাইন” বললে বা উপরের শর্টকাট বাটনে চাপ দিলে যতিচিহ্ন বসবে। (ভয়েস টাইপিংয়ের জন্য Chrome বা Edge ব্রাউজার এবং ইন্টারনেট সংযোগ প্রয়োজন।)

মোবাইলে অ্যাপের মতো ব্যবহার করা যাবে?

হ্যাঁ। ব্রাউজারের মেনু থেকে “Add to Home screen / Install” করুন। এরপর ইন্টারনেট ছাড়াই অ্যাপের মতো চলবে।